প্রিন্ট এর তারিখঃ Feb 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 8, 2026 ইং
জামায়াত ইসলাম কোন ইসলামী দল না, ওরা ভন্ড প্রতারক: নান্নু মুন্সি

স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামকে ভন্ড দল বলে আখ্যায়িত করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আতিকুর রহমান নান্নু মুন্সী।
তিনি বলেছেন, জামায়াত ইসলাম কোন ইসলামী দল না, ওরা ভন্ড প্রতারক। জামায়াত দলটাই ধোঁকাবাজীর দল। ওদের ঈমানও নাই। জামায়াত ইসলাম নিপাত যাক, তাদের ভোট না দিয়ে আপনারা বাংলাদেশ খেলাফত আন্দোলনের বটগাছ মার্কায় ভোট দিন। আমরা সরকারীভাবে যা পাবো তা সকলের মাঝে বিলিয়ে দিবো।
শনিবার (৭ ফেব্রুয়ারী) সকালে সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী (বটগাছ) প্রতীক নিয়ে নির্বাচনী গনসংযোগকালে তিনি এসব কথা বলেন।
নান্নু মুন্সি বলেন, আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা একটি শান্তিপূর্ণ নির্বাচন হোক। আমরা সেদিকেই এগিয়ে যাচ্ছি। আমি জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি। মানুষ বটগাছকে যেভাবে ভালবাসছে ইনশাআল্লাহ আগামীদিনে ভোটের মাধ্যমেই এটা প্রমানিত হবে।
বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত সংসদ সদস্য প্রার্থী আতিকুর রহমান নান্নু মুন্সী এসময় তার বটগাছ মার্কা প্রতীক নিয়ে নাসিক ৮, ৯ ও ১০ নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নারায়ণগঞ্জ আপডেট