প্রিন্ট এর তারিখঃ Mar 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 20, 2026 ইং
নারায়ণগঞ্জবাসীকে আবুল কাউসার আশার ঈদ শুভেচ্ছা

প্রেস বিজ্ঞপ্তিঃ পবিত্র মাহে রমজান শেষে আনন্দের বার্তা নিয়ে আগত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা দেশ ও বিদেশে অবস্থানরত সকল শ্রেণি-পেশার মানুষসহ তাঁর শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান মাস রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই মাসে সিয়াম সাধনার মাধ্যমে মানুষ আত্মশুদ্ধি অর্জন করে। ঈদুল ফিতর সেই ত্যাগ ও সংযমের পরম আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে আসে।
তিনি মহান আল্লাহর দরবারে সকলের রোজা ও ইবাদত কবুল হওয়ার কামনা করে বলেন, ঈদের এই পবিত্র আনন্দ সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। তিনি সকলকে হিংসা-বিদ্বেষ পরিহার করে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর সমাজ ও দেশ গড়ে তোলার আহ্বান জানান।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা আরও বলেন, সবাই যেন সুস্থ ও নিরাপদে পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন এটাই তাঁর প্রত্যাশা।
শেষে তিনি সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।”
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নারায়ণগঞ্জ আপডেট