প্রিন্ট এর তারিখঃ Mar 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 26, 2026 ইং
স্বাধীনতা দিবসে মহানগর বিএনপির র্যালি ও বিজয়স্তম্ভে শ্রদ্ধা নিবেদন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে শহরে ব্যানার ফেস্টুন সুসজ্জিত হয়ে বিশাল স্বাধীনতা দিবসের র্যালি করে চাষাড়া বিজয়স্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।
বৃহস্পতিবার ( ২৬ মার্চ) সকাল ১০টায় হোসিয়ারি সমিতির সামনে থেকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহরে বিশাল স্বাধীনতা দিবসের র্যালি করে মহানগর বিএনপি।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাষাঢ়া চত্বরে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মরণে নির্মিত বিজয়স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
র্যালির নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। এসময় শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট জাকির হোসেন, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এইচ এম আনোয়ার প্রধান এছাড়া বিএনপিনেতা বরকত উল্লাহ, ফারুক হোসেন, মাকিত মোস্তাকিম শিপলুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা প্রমুখ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নারায়ণগঞ্জ আপডেট