প্রিন্ট এর তারিখঃ Apr 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 19, 2026 ইং
নগরীর ৩নং মাছ ঘাট থেকে ৫ মণ জাটকা উদ্ধার

নারায়ণগঞ্জ শহরের পরিত্যক্ত অবস্থায় ২০০ কেজি (৫ মণ) জাটকা ইলিশ উদ্ধার করেছে নৌপুলিশ।
রোববার (১৯ এপ্রিল) বিকেলে শহরের ৩ নম্বর মাছঘাট থেকে এসব জাটকা ইলিশ জব্দ করে সদর নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা।
উদ্ধার করা এসব মাছের বাজারমূল্য প্রায় ৩২ হাজার টাকা বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান।
তিনি বলেন, আজ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের ৩ নম্বর মাছঘাট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ২০০ কেজি জাটকা উদ্ধার করা হয়। পরে মৎস্য অধিদপ্তরকে জানানো হয়। তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে স্থানীয় দরিদ্র মানুষ ও এতিমখানায় মাছগুলো বিতরণ করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নারায়ণগঞ্জ আপডেট