প্রিন্ট এর তারিখঃ May 8, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 7, 2026 ইং
দেওভোগ সংসদ ব্যায়ামাগারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নারায়নগঞ্জ আপডেট ঃ
নারায়ণগঞ্জের দেওভোগ সংসদ ব্যায়ামাগারের উদ্যোগে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার রাত ৮টায় স্থানীয় মাঠে এই বিশেষ ম্যাচের আয়োজন করা হয়।
ব্যায়ামাগারের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রীতি ফুটবল ম্যাচে দুটি দল প্রতিদ্বন্দ্বিতা করে। যান্ত্রিক জীবনের ব্যস্ততা ঠেলে সুস্থ বিনোদন ও শরীরচর্চার প্রসারে এই আয়োজনে মুখরিত ছিল পুরো এলাকা। কৃত্রিম আলোয় অনুষ্ঠিত এই ম্যাচে খেলোয়াড়দের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যায়ামাগারের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ। আমন্ত্রিত অতিথিরা বলেন, যুব সমাজকে মাদকমুক্ত রাখতে এবং শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। দেওভোগ সংসদ ব্যায়ামাগার দীর্ঘ দিন ধরে স্থানীয় তরুণদের শরীরচর্চায় উদ্বুদ্ধ করে যে ভূমিকা রাখছে, এই আয়োজন তারই একটি অংশ।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ব্যায়ামাগারের সাধারণ সদস্যরা জানান, প্রতি বছরই তারা এই ধরনের আয়োজনের অপেক্ষায় থাকেন, যা তাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সংহতি আরও সুদৃঢ় করে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নারায়ণগঞ্জ আপডেট