প্রিন্ট এর তারিখঃ May 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 15, 2026 ইং
সুপ্রিম কোর্ট বারে বিএনপির নিরঙ্কুশ জয়ে এমপি কালাম কন্যা বাঁধনের শুভেচ্ছা

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বড় জয় পেয়েছে বিএনপি সমর্থিত নীল প্যানেল।
নির্বাচনে এ প্যানেল থেকে সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন (এমপি) এবং সম্পাদক পদে মোহাম্মদ আলীসহ ১৪ পদের মধ্যে ১৩ পদেই বিজয়ী হয়েছেন।
এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত নীল প্যানেল নিরঙ্কুশ জয় পাওয়ায় এ প্যানেলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ অ্যাডভোকেট আবুল কালামের কন্যা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলা বার ইউনিটের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সামছুন নূর বাঁধন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এই বিজয় আইনজীবীদের অধিকার রক্ষা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামকে আরও শক্তিশালী করবে। তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত নেতৃবৃন্দ পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এছাড়াও বাঁধন বিজয়ীদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, এ বিজয় গণতান্ত্রিক চর্চার একটি ইতিবাচক দৃষ্টান্ত এবং আইনজীবী সমাজের ঐক্য ও অগ্রগতির প্রতিফলন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নারায়ণগঞ্জ আপডেট