প্রিন্ট এর তারিখঃ Jun 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 17, 2026 ইং
সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে আবুল কাউসার আশার গভীর শোক

নিউজ নারায়ণগঞ্জের নির্বাহী সম্পাদক তানভীর হোসেনের মায়ের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা।
বুধবার (১৭ জুন) সংবাদমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আবুল কাউসার আশা তার বিবৃতিতে বলেন, মাতৃবিয়োগের এই অপূরণীয় ক্ষতি ও গভীর বেদনা সহ্য করার শক্তি আল্লাহ তাআলা পরিবারটিকে দিন। আমরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি।
উল্লেখ্য, গত রাত আনুমানিক দেড়টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন সাংবাদিক তানভীর হোসেনের মা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নারায়ণগঞ্জ আপডেট