প্রিন্ট এর তারিখঃ Jun 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 17, 2026 ইং
সাংবাদিক তানভীরের মায়ের মৃত্যুতে অ্যাডভোকেট সামছুন নূর বাঁধনের গভীর শোক

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘নিউজ নারায়ণগঞ্জ’-এর প্রধান নির্বাহী তানভীর হোসেন-এর রত্নগর্ভা মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলা বার ইউনিটের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সামছুন নূর বাঁধন।
আজ এক শোক বার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
অ্যাডভোকেট বাঁধন বলেন, "মায়ের চেয়ে প্রিয় পৃথিবীতে আর কেউ নেই। একজন মমতাময়ী মায়ের চলে যাওয়া তাঁর সন্তানের জন্য যেমন অপূরণীয় ক্ষতি, তেমনি পরিবারের জন্যও বড় শোকের বিষয়। আমরা এই কঠিন সময়ে সাংবাদিক তানভীর হোসেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।"
তিনি আরও বলেন, "পরম করুণাময় আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই পাহাড় সমান শোক সইবার ধৈর্য দান করেন।"
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নারায়ণগঞ্জ আপডেট