প্রিন্ট এর তারিখঃ Jun 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 17, 2026 ইং
শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে না.গঞ্জ অটোরিকশা শ্রমিক ইউনিয়নের দোয়া

নিজস্ব প্রতিবেদকঃ মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা, অটোটেম্পো, মিশুক ও বেবী ট্যাক্সি শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-নারায়ণগঞ্জ-০৩৭)-এর উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন) বিকেলে শহরের চাষাঢ়াস্থ নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ সংলগ আল-জয়নাল ফেব্রিক্স মার্কেটে ইউনিয়নটির অস্থায়ী কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রমিক ইউনিয়নটির প্রধান উপদেষ্টা ও মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা, অটোটেম্পো, মিশুক ও বেবী ট্যাক্সি শ্রমিক ইউনিয়ন সভাপতি মো. আরিফ হাসানের সভাপতিত্বে ও সহ সভাপতি সহ-সভাপতি মোস্তাকিম মাকিদ শিপলুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, শ্রমিক ইউনিয়নটির সাধারণ সম্পাদক নিজামুদ্দিন বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন, সহ-সভাপতি আলম শেখ এবং সাংগঠনিক সম্পাদক পারভেজ চৌধুরীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের কল্যাণ কামনা করা হয়।
এর আগে বক্তারা বলেন, ‘জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে এবং তার অবদান জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে।’
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নারায়ণগঞ্জ আপডেট