প্রিন্ট এর তারিখঃ Jun 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 23, 2026 ইং
বন্দরে বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ৩য় শীতলক্ষ্যা সেতুর টোল প্লাজা এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে নেতাকর্মীরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং পরে বিক্ষোভ মিছিল করেন।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবুল কাউসার আশা।
কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য অ্যাডভোকেট বিল্লাল হোসেন, বিএনপি নেতা নুর মোহাম্মদ পনেছ, আমজাদ হোসেন, ফরিদ হোসেন, মো. সেলিম, শহিদুল ইসলাম রিপন, মহিউদ্দিন শিশির, শহিদুল ইসলাম শহিদ, শহিদ হোসেন, ফারুক চৌধুরী, হুমায়ুন কবির, স্বপন, হাজী আমির হামজা, যুবদল নেতা মো. আলী নওশাদ, তুষার, মিজানুর রহমান, মাহবুব মণ্ডল, শ্রমিকদল নেতা শফিউদ্দিন শফিক এবং ছাত্রদল নেতা মো. রতনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে। পরে কর্মসূচির শেষ পর্যায়ে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নারায়ণগঞ্জ আপডেট