প্রিন্ট এর তারিখঃ Jun 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 26, 2026 ইং
সত্যাশ্রয়ী খেলাঘর আসরের সভাপতি রাজিব, সম্পাদক রনি

জনি গোপ ঃ
নারায়ণগঞ্জে শিশু-কিশোর সংগঠন সত্যাশ্রয়ী খেলাঘর আসরের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন রাজিব দাস এবং সাধারণ সম্পাদক হয়েছেন হাছিব উল হাসান রনি।
শুক্রবার সংগঠনটির ১৬তম দ্বিবার্ষিক সম্মেলনে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়। নবগঠিত কমিটি আগামী দুই বছর সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে।
কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তাপস চন্দ্র পাল, প্রকৌশলী বিজয় দাস গুপ্ত ও মজিবুল হায়দার চৌধুরী। সহসাধারণ সম্পাদক হয়েছেন অতনু বণিক।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক গণেশ দাস, সহসাংগঠনিক সম্পাদক তূর্য দাস, অর্থ সম্পাদক প্রকৃতি হাসান, দপ্তর সম্পাদক মোহাম্মদ হানিফ, প্রচার সম্পাদক মো. শান্ত, সাংস্কৃতিক সম্পাদক জ্যোতি দাস, শিক্ষা ও বিজ্ঞান সম্পাদক মণিষ চক্রবর্তী এবং ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন অর্ণব ঘোষ।
সদস্য হিসেবে রয়েছেন কাকলি রানী গুহ, গৌরাঙ্গ পোদ্দার, লোকনাথ বিশ্বাস, শান্ত শিকদার, ড. ইফতেখার উল ইসলাম, সুশান্ত সাহা শুভ, দোলন কর্মকার, তনুশ্রী রায়, প্রীতি রায়, অন্ন সাহা, পিংকি নাহা ও সুজিত দাস।
সম্মেলনের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা লক্ষ্মী চক্রবর্তী।
এ সময় খেলাঘর জেলা কমিটির প্রধান উপদেষ্টা রথীন চক্রবর্তী, জেলা সভাপতি মো. জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফুয়াদ মহসিন, বীর মুক্তিযোদ্ধা শিবনাথ চক্রবর্তী, শিশির চক্রবর্তী, বিজয় বণিক, লোকনাথ ঘোষ ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ভূঁইয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সম্মেলন উপলক্ষে সকাল থেকে নগরীর চারুকলা ইনস্টিটিউটে তিনটি বিভাগে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সম্মাননা পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নারায়ণগঞ্জ আপডেট