ঢাকা | বঙ্গাব্দ

“অরাজকতার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এমপি-পুত্র আশার: ‘দেশটা কারো বাবার না’”

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 13, 2026 ইং
আবুল কাউসার আশা ছবির ক্যাপশন: আবুল কাউসার আশা
​জনি গোপ, নারায়ণগঞ্জ আপডেট :
 নারায়ণগঞ্জ-৫ আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের পুত্র আবুল কাউসার আশা অরাজকতা ও বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের দলের শত্রু হিসেবে আখ্যা দিয়ে তিনি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের অঙ্গীকার করেছেন।
​শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই কড়া বার্তা দেন। স্ট্যাটাসে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, " দলের লোক হলেও ছাড় নয়, জনস্বার্থে কোনো প্রকার বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।
​আশা তার স্ট্যাটাসে লেখেন, “বিভিন্ন জায়গায় যারা অরাজকতা করছে তারা দলের এবং আমার বন্ধু হতে পারে না। ইনশাআল্লাহ আজ থেকে তাদের ব্যাপারে জিরো টলারেন্স।” বিশৃঙ্খলকারীদের উদ্দেশ্যে কড়া হুশিয়ারি দিয়ে তিনি আরও যোগ করেন, “সবাই মনে রাখবেন, এই দেশটা কারো বাবার না।” নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে এই বক্তব্য ইতিবাচক সাড়া ফেলেছে। সাধারণ মানুষ মনে করছেন, এমপি-পুত্রের এমন দৃঢ় অবস্থান এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স