নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীনবরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট সামছুন নূর বাঁধন । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুসরাত রেবেকা।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুল বাতেন, বিনোদ, শহিদুল ইসলাম, মহর্সান রকি, মোহাম্মদ বাবুল হোসেন, সঞ্চালনায় ছিলেন শারমিন।
সুলতানা,রেবেকা,পরিচালনা পরিষদের সদস্য জাহাঙ্গীর বেপারী,এবং অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। এ সময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাদের নতুন শিক্ষাজীবনের শুভেচ্ছা জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে সামছুন নূর বাঁধন নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পারিবারিক প্রত্যাশা ও নিজেদের স্বপ্নের মধ্যে সমন্বয় করে জীবনের সঠিক লক্ষ্য নির্ধারণ করতে হবে।
শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থেকে প্রতিষ্ঠানের সুনাম ও ঐতিহ্য ধরে রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সময়ের সঠিক ব্যবহার করে পড়াশোনায় মনোযোগী হতে হবে এবং মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার থেকে বিরত থাকতে হবে।
পড়াশোনার পাশাপাশি পরিবারের প্রতি দায়িত্বশীল হওয়া, সামাজিক দায়বদ্ধতা পালন এবং ডেঙ্গুসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতন থাকার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
বক্তব্যে সামছুন নূর মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজের শতবর্ষের ঐতিহ্যের কথা স্মরণ করে বলেন, নারী শিক্ষার প্রসারে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নবীন শিক্ষার্থীদের সেই ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান জানান তিনি।
এ সময় অভিভাবকদের উদ্দেশ্যে তিনি সন্তানদের ওপর আস্থা রাখা, নিয়মিত কলেজে পাঠানো এবং শিক্ষার্থীদের শিক্ষা ও ভবিষ্যৎ নিয়ে যেকোনো প্রয়োজনে প্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের কলেজের শিক্ষা কার্যক্রম ও নিয়ম-কানুন সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়। পরে আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ আপডেট