ঢাকা | বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে অটোরিকশার গ্যারেজে ডিপিডিসির অভিযান

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 21, 2026 ইং
ডিপিডিসির অভিযান ছবির ক্যাপশন: ডিপিডিসির অভিযান
নারায়ণগঞ্জে অটোরিকশার গ্যারেজগুলোতে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। 

সোমবার (২১ সেপ্টেম্বর) ডিপিডিসি পূর্ব জোনের আওতাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিদ্ধিরগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক আজিজ এবং এনওসিএস নারায়ণগঞ্জ (পূর্ব) নির্বাহী প্রকৌশলী মো. রায়হান আলী মিঞা।

জানা গেছে, ডিপিডিসি পূর্ব জোনের অধীনে তল্লা এলাকায় ১টি, হাজীগঞ্জ এলাকায় ২ টি এবং গোদনাইল এলাকায় ২ টি অটোরিকশা গ্যারেজে এ তল্লাশি অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে কোনো জরিমানা করা না হলেও অবৈধ বিদ্যুৎ সংযোগ থাকলে তা তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করার কঠোর বার্তা ও সতর্কবার্তা দেওয়া হয়। পাশাপাশি গ্যারেজ মালিকদের বকেয়া বিদ্যুৎ বিল দ্রুততম সময়ের মধ্যে পরিশোধ করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স