ঢাকা | বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ‘চৌরঙ্গী পার্ক’ বিনষ্ট করতে দেওয়া হবে না: অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 19, 2026 ইং
অ্যাড, মাহবুবুর রহমান মাসুম ছবির ক্যাপশন: অ্যাড, মাহবুবুর রহমান মাসুম
নারায়ণগঞ্জের পরিবেশ ও জনস্বার্থ রক্ষা আন্দোলনের অংশ হিসেবে ‘নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম’-এর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা হুশিয়ারি দিয়ে বলেছেন, শহরের অন্যতম বিনোদন ও অক্সিজেনের উৎস ‘চৌরঙ্গী পার্ক’ কোনো অবস্থাতেই বিনষ্ট হতে দেওয়া হবে না।

​শনিবার (১৯ সেপ্টেম্বর) আয়োজিত এই প্রতিনিধি সম্মেলনে সংগঠনের প্রধান উপদেষ্টা প্রবীণ ও বিশিষ্ট নাগরিক নেতা অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, আমাদের শহরকে সুন্দর, শান্তিময় ও সন্ত্রাসমুক্ত করতে হবে। চারপাশের নানা অন্যায় ও অপরিকল্পিত সিদ্ধান্তের বিরুদ্ধে নাগরিকদের সোচ্চার হওয়া এখন সময়ের দাবি।

​তিনি তাঁর বক্তব্যে আরও উল্লেখ করেন, নারায়ণগঞ্জের বেশ কিছু দীর্ঘদিনের জনদাবি ও নাগরিক সমস্যা নিয়ে তাদের এই আন্দোলন অব্যাহত রয়েছে। বিশেষ করে প্রিপেইড মিটার প্রত্যাহার, গভীর নলকূপ স্থাপন সংক্রান্ত সমস্যা এবং অপরিকল্পিতভাবে কন্টেইনার পোর্ট নির্মাণের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখার কথা জানান তিনি।

চৌরঙ্গী পার্কের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, "এটিকে কেবল সাধারণ পার্ক ভাবলে চলবে না, এটি আমাদের শহরের ‘অক্সিজেন পার্ক’। এটি ধ্বংসের কোনো চক্রান্ত সহ্য করা হবে না।

​সম্মেলনে সর্বসম্মতিক্রমে ‘নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম’এর নতুন কমিটি গঠন করা হয়। এতে অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইলকে সভাপতি এবং রমজান আলী রশিদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

​অনুষ্ঠানে সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে নাগরিক দাবিসমূহের সপক্ষে সংহতি জানিয়ে সন্ধ্যায় এক প্রদীপ প্রজ্জ্বলন ও মশাল মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স