ঢাকা | বঙ্গাব্দ

লক্ষ্য অটুট রেখে শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার আহ্বান

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 14, 2026 ইং
শিক্ষার্থীদের সংবর্ধনা ছবির ক্যাপশন: শিক্ষার্থীদের সংবর্ধনা
যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে—হবেই হবে দেখা, দেখা হবে বিজয়ে”—এই প্রত্যয়কে সামনে রেখে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় বন্দর উপজেলা অডিটোরিয়াম হল রোমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথিসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দর থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ্ব আবুল কালাম-এর রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা।প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলমাহমুদ হাসান।

এছাড়াও উপস্থিত ছিলেন বন্দর প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান জাহিদ, বন্দর উপজেলা শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফয়সাল আহম্মেদ।

অনুষ্ঠানে বক্তারা জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। বক্তারা বলেন, ভালো ফলাফল শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন। তবে এই সাফল্যকে ধরে রেখে উচ্চশিক্ষায় আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে নিজেদের গড়ে তুলতে হবে।

তারা শিক্ষার্থীদের স্বপ্নকে বড় করে দেখার এবং কঠোর পরিশ্রম, সততা ও অধ্যবসায়ের মাধ্যমে ভবিষ্যতের লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

পরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয় ও সকল শিক্ষার্থীদের মাঝে পরিবেশ বান্ধব গাছ বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স