ঢাকা | বঙ্গাব্দ

জামায়াতের আমির শফিকুর রহমানের বাসায় তারেক রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 15, 2026 ইং
জামায়াত আমিরকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন তারেক রহমান ছবির ক্যাপশন: জামায়াত আমিরকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন তারেক রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাতের জন্য তার বাসায় পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তারেক রহমান জামায়াত আমিরের বসুন্ধরার বাসায় পৌঁছান।

এদিকে, তারেক রহমানের আগমনকে ঘিরে জামায়াত আমিরের বাসার সামনে দুই দলের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এছাড়া পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নিয়োজিত রয়েছেন।

এর আগে, গতকাল (শনিবার) বিএনপির পক্ষ থেকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের বিষয়ে জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স