নারায়ণগঞ্জ আপডেট : আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে বিভিন্ন বয়সের ছেলে-মেয়ের জন্য রয়েছে পছন্দের জিন্স প্যান্ট, শার্ট, টি-শার্ট, পোলো শার্ট সহ উন্নয়ত মানের পোশাক। ছেলে-মেয়েদের সকল ধরনের এক্সপোর্ট জিন্স প্যান্ট, শার্ট, টি-শার্ট, পোলো শার্ট সহ বিভিন্ন উন্নতমানের পোশাক নিয়ে এবার যাত্রা শুরু করলো জেন্টালম্যান ফ্যাশন হাউজ।
গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জের রিভার ভিউ কমপ্লেক্সে (দোকান নং-১৯/ট) মিলাদ ও দোয়ার মাধ্যমে জেন্টালম্যান দোকানের শুভ উদ্বোধন করা হয়।
অত্র দোকানটি আল জয়নালের গলির বন্দর ঘাটে প্রবেশের দিকে জেন্টালম্যানের দোকানটি অবস্থিত।
অনুষ্ঠঅনে এসময় দোয়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও জিয়াউর রহমান ও তারেক রহমান সহ জিয়া পরিবারের সকলের জন্য দোয়া করা হয় এবং নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এড.আবুল কালাম ও সাবেক সংসদ সদস্য মরহুম কমান্ডার সিরাজুল ইসলামের জন্য দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেন্টালম্যান ফ্যাশন হাউজের মালিক কামাল সিকদার, ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হান্নান সরকার, সাবেক জাতীয় দলের ফুটবলার আজমল হোসেন বিদ্যুৎ হাজী আসমোহাম্মদ, মো.ইসমাঈল, চাষাড়া জি.ডে পয়েন্ট এর মালিকর মাসুদ, কবি সিরাজ, সানাউল্লাহ সহ প্রমুখ।