বন্দর প্রতিনিধি ঃ
বন্দরে কলাগাছিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে ৫৪৩ মিটার গাইড ওয়ালসহ ব্লক সড়ক নির্মান কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারী) বেলা ১২টায় বন্দর উপজেলার হাজীপুর স্ট্যান্ড হইতে উল্লেখিত এলাকার ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এ কাজের শুভ উদ্বোধন করা হয়।
সড়ক নির্মান কাজের শুভ উদ্বোধন কালে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউছার আশা বলেন, আপনাদের নিজেদের কাজ নিজেরা বুঝে নিবেন। নির্মান কাজের কোন প্রকার দূর্নিতি চোখে পরলে সাথে সাথে আমাকে জানাবেন। ১২০ দিনের মধ্যে এ কাজ সম্পর্ন করা হবে।
নির্মান কাজের শুভ উদ্বোধন কালে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের মেম্বার মাহাবুব হোসেন, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা মেম্বার বিউটি বেগম, স্থানীয় বিএনপি নেতা ও সাবেক মেম্বার শহীদ, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা এডঃ আকবর আলী, বাদল ঢালী, যুবদল নেতা খোকন প্রধান, বিএনপি নেতা আব্দুল সাত্তার, কবির হোসেন, আসাদ মাষ্টার, করিম ও শহিদ প্রধান উপস্থিত ছিলেন। নির্মান কাজ উপলক্ষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন পূর্ব হাজীপুর বড় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জহিরুল ইসলাম।