ঢাকা | বঙ্গাব্দ

মহান ভাষা দিবসে সন্ধি’র কুরআন তেলাওয়াত প্রতিযোগীতা ও ইফতার মাহফিল

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 21, 2026 ইং
সন্ধি’র কুরআন তেলাওয়াত প্রতিযোগীতা ছবির ক্যাপশন: সন্ধি’র কুরআন তেলাওয়াত প্রতিযোগীতা
শহর সংবাদদাতা: মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুরআন তেলাওয়াত, আযান ও নাতে রাসূল প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকালে নগরীর পশ্চিম দেওভোগ জান্নাত কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দেওভোগের জনপ্রিয় সামাজিক সংগঠন ‘সন্ধি’ এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ূণ কবির ও বিশেষ অতিথি হিসেবে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: মনির হোসেন খান, বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মো: আবু তাহের শামীম, নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের পরিচালক খান আব্দুল কাদের মাহবুব বাবু, বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিশেয়নের সাবেক পরিচালক মো: শামছুল করিম ও বিশিষ্ট সমাজ সেবক মো: মিজানুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া আমন্ত্রিণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক কবির হোসেন খান, সম্মিতি স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি আলহাজ¦ মো: আবুল কালাম আজাদ (এল.এল.বি) ও সেইভ দ্যা রিভার’স নারায়ণগঞ্জের সভাপতি ও ইউনাইটেড ক্লাব লিমিটেডের সভাপতি মো: তোফাজ্জল হোসেন তাপু।

প্রধান অতিথির বক্তব্যে সরকার হুমায়ূণ কবির বলেন, ১৯৫২ সালে এমনই একটি দিনে আমার মায়ের ভাষাকে, আমরা যে ভাষায় কথা বলি সে ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য বাঙালি জাতিকে রক্ত দিতে হয়েছে। এটা পৃথিবীর কোন দেশেই আর নেই। একটি মাত্র দেশ বাংলাদেশ সালাম, বরকত, রফিক ও জব্বরদের রক্তের বিনিময়ে আমরা মাতৃভাষা পেয়েছি। এ মাতৃভাষার আন্দোলনের দিনটিকে আজ পৃথিবীর বহুদেশ আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করছে। সত্যিই ভাষার এ স্বাধীনতা পেয়ে আমরা গর্বিত। এ মায়ের ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য যারা রক্ত দিয়ে গেছে আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি।

তিনি বলেন, ৫২’র ভাষা আন্দোলনের মধ্যদিয়ে এ বাঙালি জাতি আন্দোলন করা শিখেছে। ৫২’র পর ৭১ সালে স্বাধীনতার যুদ্ধ এবং সর্বশেষ ২০২৪ সালে জুলাই আন্দোলনে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা এ নতুন স্বাধীন দেশ পেয়েছি।

তিনি আরও বলেন, আমরা এ দেওভোগে সন্ধি সামাজিক সংগঠনের মাধ্যমে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে, আমাদের যুব সমাজকে মূল্যবোধের অবক্ষয় থেকে তাদেরকে চারিত্রিকভাবে ভালো করার জন্য আমাদের অনেক দায়িত্ব আছে। অতএব, আমাদের এখানে খেলার মাঠ আছে সেখানে ফুটবল-ক্রিকেট খেলার আয়োজন করে যুবসমাজকে খেলাধুলার মনোযোগ বাড়িয়ে তুলতে হবে। যুবসমাজ খেলাধুলায় মাঝে থাকলে তাদের মন-মানুষিকতা ভালো থাকবে এবং সামাজিক অবক্ষয় থেকে মুক্তি পাবে। তাই আমরা চাই, এ এলাকার মুরুব্বী, যুবসমাজ, ছাত্র সমাজ আমরা যাতে সবাই ঐক্যবদ্ধ থাকতে পারি।

সন্ধি সামাজিক সংগঠনের সভাপতি মো: নূর উদ্দিন সাগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী খালিদ হোসেন পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সিনিয়র সহ সভাপতি মো: মোমিনুল ইসলাম, সহ সভাপতি মো: আবুল কালাম, মো: সালাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আবু হোসাইন, কার্যকরী সদস্য মো: রবিউল ইসলাম রনি, মো: আলমগীর হোসেন, সদস্য মো: নাসির, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান অভি, যুগ্ম সাংগঠনিক সম্পাদক অনিক দাস, ক্রীড়া সম্পাদক মো: অভি চৌধুরী, সমাজ কল্যান সম্পাদক মো: নয়ন হাওলাদার, প্রচার সম্পাদক টুটুল চন্দ্র শীল, কোষাধ্যক্ষ শংকর দাস, আকাশ, মো: নয়ন, মো: শাহিন, কানাই, মো: সিয়াম, মো: সাজ্জাদ, মো: তাসিন, মো: ইমন, সীমান্ত, সাইফুল, মাসুদ রানা, মাসুদ রানা-২, বাবু, মহিউদ্দিন, মির্জা, রাজীব ঘোষ, বিপ্লব, রাসেল প্রমূখ।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স