ঢাকা | বঙ্গাব্দ

আমার নাম করে অনৈতিক কাজ করলে কোন আপোষ নাই: আবুল কালাম

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 21, 2026 ইং
অ্যাড, আবুল কালাম ছবির ক্যাপশন: অ্যাড, আবুল কালাম
নারায়ণগঞ্জ আপডেট ঃ নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমরা যারা জনপ্রতিনিধি, আমার কাছে কিন্তু জনগণ অনেক কিছু প্রত্যাশা করে। আর আমরাও কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু আমাদের শক্তি আপনারা প্রশাসন। আপনাদের সহযোগীতা, আপনাদের আন্তরিকতার উপর আমাদের সাফল্য নির্ভর করে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আমরা একটি রাজনৈতিক দল, সরকারি দল। আমাদের নাম ভাঙ্গিয়ে কিংবা সুবিধাবাদি গোষ্ঠি আমাদেরকে হাতিয়ার বানিয়ে নিয়ে অনেক কিছু সুবিধা তারা অতিতেও করেছে আর আগামী দিনেও যে করবে না, তা বলা যায় না। আমি নেতৃবৃন্দরের ওপেন হাউজে বলে দিয়েছি, আমার বিএনপির নাম করে কিংবা আমার নাম করে যদি কোন অনৈতিক কাজ করে। আপনারা (প্রশাসন) এক মিনিটও দুর্বলতা নেবেন না, আমার কাছ থেকে ফোন পাবেন না। যারা অনৈতিক কাজ করে, যেটা বেআইনি সেটাকে আইনের মধ্যে আনতে হবে। এ বিষয়ে কোন আপোষ নাই।
তিনি বলেন, আমরা দীর্ঘ আঠারো বছরের ত্যাগের বিনিময়ে এ অবস্থায় আছি। বেগম খালেদা জিয়াকে আমরা হারিয়ে ফেলছি। ওনার যে আদর্শ স্বপ্নগুলো আছে, সেই স্বপ্নগুলো ধারণ করেই কিন্তু আমরা এগিয়ে যাবো। অতএব, কোন কুলসিত আসবে, কলঙ্ক আসবে। তাই বলে কেউ সুবিধা নেবে, এটা কখনোই হতে দেয়া যাবে না। একদম পরিস্কার কথা। আমার বাসায় কোন দারোয়ান নেই। আমার গেট খোলা আছে। সুতরাং কখনো যদি আমাকে আপনাদের প্রয়োজন হয়, আপনারা আমার বাসায় যাবে। আমি মনে করি, প্রশাসন অত্যান্ত বিজ্ঞ এবং আমি মনে করি তারা আমাদের সহযোগী হবেন।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স