ঢাকা | বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক দেশীয় অস্ত্র, সহ মোট ০৬ জন গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
নারায়ণগঞ্জ সদর মডেল থানা ছবির ক্যাপশন: নারায়ণগঞ্জ সদর মডেল থানা
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আব্দুল হালিম এর নের্তৃত্বে পুলিশ পরিদর্শক (অপারেশনস) জনাব মোঃ মুজিবুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সের একটি চৌকশ আভিযানিক দল দিবাগত রাত ০১.১৫ ঘটিকা হতে ০২.৪৫ ঘটিকা পর্যন্ত নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন মসজিদ খানপুর মেইন রোড ৪৭ নং বাড়ীর ২য় তলায় আসামি জাহিদ হাসান লেলিন এর শয়ন কক্ষ এবং কিল্লারপুল ৩২/১৪ শীতলক্ষ্যা হাউজিং জিয়াউর রহমান রাইয়ান এর বাসার শয়ন কক্ষে অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র
০১টি লোহার ছুরি ০২। ০১টি কাঠের বাটযুক্ত দেশীয় তৈরী ওয়ান শুটারগান, ০৩। ০১ রাউন্ড তাজা গুলি, ০৪। ০১ টি স্প্রিং, ০৫। শুটার গানের ০৩ টি লোহার অংশ বিশেষ, ০৬। শুটার গানের স্টীলের ০১টি অংশ বিশেষ, ০৭। কালো রংয়ের ০১টি খেলনা পিস্তল, ০৮। ১১ টি গুলির খোসা এবং শুটার গানের কিছু যন্ত্রাংশসহ ০১। জাহিদ হাসান লেলিন @ হাসান আহমেদ লেলিন (৩৭), পিতা-মৃত মোস্তফা আহমেদ, মাতা-মৃত হামিদা আক্তার, সাং-বেজগাঁও (মাদবর বাড়ী), থানা-শ্রীনগর, জেলা-মুন্সিগঞ্জ, এ/পি সাং-৪৭ নং মসজিদ খানপুর মেইন রোড, থানা-নারায়ণগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জ, ২। মোঃ জিয়াউর রহমান ওরফে রাইয়ান (৪০), পিতা-মোঃ শামছুল হক, মাতা-মোসাঃ শিরিন আক্তার, সাং-কিল্লারপুল শীতলক্ষ্যা হাউজিং, ৩২/১৪ ঈঁশা খা রোড, থানা-নারায়ণগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


অপরদিকে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ জামাল উদ্দিন এর নেতৃত্বে ১৮ মার্চ দিবাগত রাত ০২.৩০ ঘটিকার সময় নবীগঞ্জ ঘাট এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ০১ টি চাইনিজ কুড়াল, ০২ টি চাপাতি, ০১ টি দা, ০১ টি হাতুড়িসহ ০৪ জন ডাকাতদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ডাকাতরা তাদের নাম ০১। মো: অন্তু (২৩), পিতা- মো: রবিন, মাতা-কুলসুম, স্থায়ী: চন্ডী মার্কেট, গ্রাম- বাড়ীখালী, উপজেলা/থানা- বন্দর, জেলা -নারায়ণগঞ্জ; ০২। মো: সিয়াম (২১), পিতা- মো: রাসেল, মাতা- শিউলী বেগম, গ্রাম-পদুঘর, উপজেলা/থানা- বন্দর, জেলা -নারায়ণগঞ্জ; ০৩। আপন (২৩), পিতা- আলী আকবর, মাতা- সুমি আক্তার, স্থায়ী: (২ নং হাজীগঞ্জ এম সার্কেস) , উপজেলা/থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জ; ০৪। মোঃ মিজানুর রহমান প্রকাশ শাওন (৪১), পিতা- মোঃ আফজাল হোসেন, মাতা- জিয়াসমিন, স্থায়ী: গ্রাম- তল্লা (বাসা নং-১১৪, তল্লা রোড, তল্লা ছোট মসজিদ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন) , উপজেলা/থানা- ফতুল্লা, জেলা -নারায়ণগঞ্জ বলে প্রকাশ করে। এদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি মামলা গ্রহণ করে অদ্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছ। গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানা ও বন্দর থানায় আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ, ডাকাতির প্রস্তুতি ও চুরির মামলা বিচারাধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স