ঢাকা | বঙ্গাব্দ

এমপির পুত্র আশার নির্দেশে আবু সুফিয়ানের উদ্যোগে গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ছবির ক্যাপশন: মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
‎বন্দর প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালামের পুত্র আবুল কাউছার আশার নির্দেশে হাজরাদী চানপুর এলাকায় গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা ও সিএনজি শ্রমিক কমিটির উপদেষ্টা আবু সুফিয়ান।   
‎মঙ্গলবার (১৮ মার্চ) সকালে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাজরাদী চানপুর এলাকায় কাজমী কমিউনিটি সেন্টার সংলগ্ন আবু সুফিয়ানের আয়োজনে তার নিজস্ব কার্যালয়ের সামনে এ ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। 
‎এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক এডভোকেট সামছুন নূর বাধন। এসময় প্রায় দেড় শতাধিক অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে চাল, চিনি, সেমাই ও দুধ ও সাবান বিতরণ করা হয়। 
‎ঈদ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বন্দর   উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক অজিত দাস, বন্দর উপজেলা যুবদলের সাবেক  যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বন্দর ১নং সিএনজি শ্রমিক কমিটির সভাপতি পাপ্পু আহমেদ, নারায়ণগঞ্জ মহানগর মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সাবেক সাংগঠনিক সম্পাদক সজীব।

‎এছাড়াও উপস্থিত ছিলেন জসিম, জুয়েল, রিয়াদ, ইমন, ইমরান, তুষার সৌরভ, আবির, মিরাজ, রনক,।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স