ঢাকা | বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে আগুন লেগে ট্রান্সফর্মারে, বড় ক্ষতি হয়নি

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
নারায়ণগঞ্জে আগুন ছবির ক্যাপশন: নারায়ণগঞ্জে আগুন
নারায়ণগঞ্জ আপডেট ঃ
আজ বুধবার (১৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নারায়ণগঞ্জ শহরের কালীর বাজারের স্বর্ণপট্টি মোড়ে আমান ভবনের সামনে অবস্থিত হামদর্দ দোকানের পাশেই একটি ট্রান্সফর্মারে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটে। এসময় এলাকাটিতে ঈদকে কেন্দ্র করে কেনাকাটার জন্য হাজারো মানুষের সমাগম ছিল, ফলে মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই ট্রান্সফর্মার থেকে আগুনের স্ফুলিঙ্গ বের হতে শুরু করে এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে আশপাশের ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে ভীতি তৈরি হয় এবং অনেকেই দ্রুত নিরাপদ স্থানে সরে যান।
তবে সৌভাগ্যবশত, এ ঘটনায় কোনো ধরনের হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয়দের তৎপরতা এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত একজন পথচারী জানান, “হঠাৎ করে ট্রান্সফর্মার থেকে আগুন বের হতে দেখি। তখন অনেক মানুষ ছিল, সবাই আতঙ্কিত হয়ে পড়ে। সেই সময় সাথে সাথে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। স্থানীয়দের দাবি, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ কর্তৃপক্ষের আরও সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স