পবিত্র ওমরাহে হজ্জ পালন শেষে দেশে ফিরেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। ৩০ মার্চ বিকাল ৩টা ৪০ মিনিটে শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দর থেকে একটি এয়ারলাইন্সযোগে তিনি দেশের মার্টিতে স্বপরিবার নিয়ে নামেন। তার আগমনের বার্তা বিমানবন্দরে নেতা-কর্মী, সমর্থক ও আত্মীয় স্বজনরা ভিড় করেন।
এদিকে এমপি আবুল কালাম স্বপরিবার নিয়ে সুস্থ ও সুন্দরভাবে দেশে এসেছেন বলে জানিয়েছেন তার রাজনৈতিক সচিব ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা। তিনি জানান, পবিত্র ওমরাহে হজ্জ পালনে মহান আল্লাহ দরবারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ সরকার প্রধান ও দেশের সকল মানুষের জন্য দোয়া কামনা করেছেন এমপি আবুল কালাম।
গত ১৫ মার্চ সৌদি আরবের পবিত্র মক্কা-মদিনায় ওমরাহ করতে স্বপরিবার নিয়ে দেশে ছাড়েন নারায়ণগঞ্জ-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। ওই দিন জাতীয় সংসদের মুলতবি অধিবেশনের অংশগহণ করে রাতে সৌদি আরব উদ্দেশ্যে রওনা হন। ১৭ মার্চ মক্কায় পবিত্র ওমরাহ হজ্জ পালন করেন।