বিশেষ সংবাদদাতা: অবশেষে দীর্ঘ প্রতিক্ষার পর ট্রেড ইউনিয়নের নিবন্ধন পেয়েছে ‘নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী হর্কাস দল।’ বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৮৯ এবং বিধি ১৭২(২) অনুযায়ী ট্রেড ইউনিয়ন/ফেডারেশন/কনফেডারেশন হিসেবে ‘নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী হর্কাস দল’ এর নাম নিবন্ধন করা হয়। এর রেজিষ্ট্রেশন নং না:গঞ্জ-০৩৫। নারায়ণগঞ্জ বিভাগীয় শ্রম দপ্তর এ কমিটির অনুমোদন প্রদান করে।
এ বিষয়টি নিশ্চিৎ করেছেন ‘নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী হর্কাস দল’ ইউনিয়ন কমিটির সভাপতি কেএম মিজানুর রহমান রনি। তিনি জানান, নারায়ণগঞ্জ বিভাগীয় শ্রম দপ্তর তাদের এ ট্রেড ইউনিয়ন করার অনুমোদন দেওয়া হয়েছে। এ ইউনিয়নে তিনিসহ মোট ২১ জন সদস্য রয়েছে। ইউনিয়ন কমিটিতে মো: আলাউদ্দিনকে সাধারণ সম্পাদক ও মো: সুমনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
এছাড়া কমিটিতে স্থান পাওয়া অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, কার্যকরী সভাপতি মো: সাইফুল ইসলাম পাটোয়ারী, সিনিয়র সহ সভাপতি মো: মনিরুজ্জামান, সহ সভাপতি মাসুদ পাটোয়ারী শুক্কুর, মো: আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন হিরা, সহ সাধারণ সম্পাদক মো: রুবেল, মো: আনোয়ার হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মো: নজরুল ইসলাম, কোষাধক্ষ্য শ্রী হৃদয় চন্দ্র সাহা, প্রচার সম্পাদক মো: সুমন-২, দপ্তর সম্পাদক রনি আহম্মেদ অপু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: সামিউল মিয়া, শ্রম বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন কাউসার, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো: হাকিম, কার্যকরী সদস্য মো: মনির হোসেন, মো: ওমর ফারুক ও মো: জাকির।
নারায়ণগঞ্জ আপডেট