ঢাকা | বঙ্গাব্দ

রূপগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১০০ বোতল স্ক্রাফসহ ০১ জন গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 1, 2026 ইং
রূপগঞ্জ থানা পুলিশ কর্তৃক ছবির ক্যাপশন: রূপগঞ্জ থানা পুলিশ কর্তৃক
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সবজেল হোসেন এর নির্দেশায় এসআই (নিঃ) আহসান হাবিব সঙ্গীয় ফোর্স সহ রূপগঞ্জ থানাধীন মুড়াপাড়া ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের অর্ন্তগত গঙ্গানগর সাকিনস্থ নামাপাড়া হেচুনগর জনৈক কাউসার এর বাড়ীর উত্তর পূর্ব পাশে জলাশয় এর সামনে অভিযান পরিচালনা করে

 ০১/০৪/২৬ খ্রিঃ দিবাগত রাত আনুমানিক ০২.০০ ঘটিকার সময় ০১ (এক) জন মাদক ব্যবসায়ীকে আটক করেন। আটককৃত মাদক কারবারিকে জিজ্ঞাসাবাদে নিজের নাম-ঠিকানা ১। মোঃ ওয়াসিম (৩৫), পিতা- মৃত তোফাজ্জল হোসেন, মাতা- সালমা বেগম, সাং-গঙ্গানগর নামাপাড়া (জাহানারা বেগম এর বাড়ীর ভাড়াটিয়া) ইউপি-মুড়াপাড়া

, ০৯ নং ওয়ার্ড) উপজেলা।থানা- রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ বলে প্রকাশ করে। অতঃপর গ্রেফতারকৃত আসামির হেফাজত থেকে ১০০ (একশত) বোতল স্ক্রাফ উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। 

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিজ হেফাজতে উক্ত মাদকদ্রব্য রাখায় রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা পুলিশের এই অভিযান চলমান থাকবে।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স