ঢাকা | বঙ্গাব্দ

বন্দরে গত মার্চ মাসে ৪৭ মামলা

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 1, 2026 ইং
বন্দর থানা ছবির ক্যাপশন: বন্দর থানা
বন্দর প্রতিনিধি: গত মার্চ মাসে বন্দর থানায় বিভিন্ন অপরাধে মামলা হয়েছে ৪৭টি। তবে হত্যা কিংবা ডাকাতিসহ চাঞ্চল্যকর কোন সংবাদ পাওয়া যায় নাই।

এরমধ্যে মাদক মামলায় ২৬টি,ধর্ষন ১টি, নারী ও শিশু নির্যাতন ৩টি,চুরি ৩টি,অস্ত্র আইনে ১টি,পুলিশ আক্রান্ত ১টি,দ্রুত বিচার আইনে ১টিসহ অন্যান্য মামলা হয়েছে আরো ১১টি। 

জানা গেছে,বন্দর থানায় ২৬টি মাদক মামলায় দআইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী  বন্দরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ হাজার ৭শ’ ১৬ পিস ইয়াবা, ৭শ ৫০ গ্রাম গাঁজা, ২৮ পুরিয়া হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়।  ২৬টি মাদক মামলায় আইন প্রয়োগকারী সংস্থা ৩৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
এছাড়াও বন্দর থানা পুলিশ বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে জিআর মামলার ওয়ারেন্টভুক্ত ২৭জন, সিআর মামলার ওয়ারেন্টভুক্ত ২৯ জন ও সাজাপ্রাপ্ত ৬ জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ ব্যাপারে বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ জানান,তবে বছরের অন্য মাসের তুলনায় মার্চ মাসে বন্দরে আইনশৃঙ্খলা খুবই ভালো ছিলো। আমরা ২৬টি মাদক মামলায় ৩৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছি। মাদকের বিষয়ে বন্দরে জিরো ট্রলারেন্স।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স