ঢাকা | বঙ্গাব্দ

দেওভোগে শতবছরের ঐতিহ্যবাহী শীতলা পূজা পরিদর্শনে মনির হোসেন খান

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 4, 2026 ইং
শীতলা পূজা ছবির ক্যাপশন: শীতলা পূজা
বিশেষ সংবাদদাতা: দেওভোগে শত বছরের ঐতিহ্যবাহী শীতলা মায়ের পূজা পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো: মনির হোসেন খান। শনিবার (০৪ এপ্রিল) সন্ধ্যায় শহরের ১৪নং ওয়ার্ডস্থ দেওভোগ ঐতিহাসিক জিউসপুকুর পাড় সংলগ্ন শীতলা মন্দিরে অনুষ্ঠিত এ পূজা পরিদর্শন করেন তিনি।

এসময় তিনি পূজায় আসা দর্শনার্থী ও পূজার আয়োজকদের সাথে কথা বলেন। পাশাপাশি পূজার নিরাপত্তাসহ সার্বিক বিষয়েও খোঁজ খবর নেন তিনি।

তিনি বলেন, জিউসপুকুর পাড়ের এ শীতলা পূজা আমাদের শত বছরের একটি ঐতিহ্যের অংশ। এ ঐতিহ্যকে কখনো হারিয়ে যেতে দেব না। ধর্ম যার যার, রাষ্ট্র সবার- এই মন্ত্রে আমরা বিশ্বাসী। আমরা চাই প্রত্যেক নাগরিক নিরাপদে, আনন্দঘন পরিবেশে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করুক। যদি কোন সমস্যা হয়, তাহলে সাথে সাথে আমাকে কল দিবেন, আমি চলে আসবো। পূজাকে কেন্দ্র করে কোন ধরনের বিশৃঙ্খলা আমরা বরদাস্ত করবো না। আমি আপনাদের পাশে ছিলাম আছি এবং থাকবো।

মনির হোসেন খান আরও বলেন, বিএনপি সবসময় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষের পাশে ছিল এবং থাকবে। আমরা বিশ্বাস করি, ঐক্য ও সম্প্রীতি ছাড়া উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। তাই আসুন, সবাই মিলে মিলেমিশে শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলি।

বক্তব্য শেষে তিনি দর্শনার্থীদের মাঝে প্রসাদ বিতরণেও অংশগ্রহণ করে করেন। এসময় শীতলা পূজার আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন, নির্মল দে, যাদব সাহা, কানাই দেবনাথ, তারক সাহা, ভজন মন্ডল, অ্যাডভোকেট রাজীব মন্ডল, তপন সাধু, রতন, শঙ্কর দে, গৌরাঙ্গ, প্রদ্বীপ, মানিক, স্বপন, সঞ্জীব, লিটন, খোকন, বিকাশ, সমীর কর্মকার, সুভাস কর্মকার, কানাই সাহা, গোপাল, লিটন সাহা, সঞ্জয় চক্রবর্তী, অজিত দে, মানস, চন্ডিদাস সাহা, হরিপদ বিশ্বাস, গকুল মোদক, পানু সরদার প্রমূখ।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স