ঢাকা | বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ শহরের দৃশ্যমান পরিবর্তন আনতে এক সপ্তাহ সময় চাইলেন : আশা

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 6, 2026 ইং
আবুল কাউসার আশা ছবির ক্যাপশন: আবুল কাউসার আশা
নারায়ণগঞ্জ শহরের দৃশ্যমান পরিবর্তন আনতে এক সপ্তাহ সময় চেয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের পুত্র ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাওসার আশা।

তিনি বলেন, নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে এবং শহরের সার্বিক পরিবেশ উন্নয়নে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তর ও নেতাকর্মীদের সমন্বয়ে কাজ চলছে।

আবুল কাওসার আশা আরও জানান, সড়ক সংস্কার, ময়লা-আবর্জনা অপসারণ, যানজট নিরসন ও নাগরিক সেবা সহজীকরণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি নগরবাসীর কাছে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, “আমাদের এক সপ্তাহ সময় দিন, ইনশাআল্লাহ নারায়ণগঞ্জ শহরের দৃশ্যমান পরিবর্তন আপনারা দেখতে পাবেন।”

স্থানীয় রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে তার এ বক্তব্য নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই আশা প্রকাশ করছেন, প্রতিশ্রুত উদ্যোগগুলো বাস্তবায়িত হলে নগরবাসীর দৈনন্দিন জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব পড়বে।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স