মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকালে নগরীর মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকূল ইসলাম রাজিব বলেন, শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ ও আগামী দিনের জাতির নেতৃত্ব দিবে। এই স্কুলের দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে। আমরা বৈষম্যহীন রাষ্ট্র দেখতে চাই। সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে শিক্ষার্থীরা। আজকে যিনি প্রধানমন্ত্রী তিনি বলেছেন, সবার আগে বাংলাদেশ। যারা শিক্ষক রয়েছেন তাদের সাথে একটি বন্ধন তৈরি করতে চাই এবং শিক্ষা ক্ষেত্রে বৈষম্য যাতে না থাকে সেই ব্যবস্থা করতে চাই।
তিনি বলেন, আমরা অনেক দেখেছি এই নারায়ণগঞ্জে শিক্ষাদের অনেক লাঞ্ছিত করার মতন ঘটনা ঘটেছে। একটা সময় ছিল যারা মসজিদ, মাদরাসা, শিক্ষা প্রতিষ্ঠানে মধ্যে একটি দলীয়করণ করে রেখেছিল। আমরা যেমন শিক্ষককে সম্মান করতে চাই তেমনি শিক্ষকরা শিক্ষার্থীদের প্রতি সন্তানের মতো দায়িত্ব রাখতে হবে। তবেই আগামীতে শিক্ষা প্রতিষ্ঠানকে দলীয়করণ করা থেকে মুক্ত করা যাবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী নূর বলেন, নারী শিক্ষার প্রসারে দীর্ঘকাল ধরে আলোকবর্তিকা হিসেবে কাজ করছে। কেবল পাঠ্যবইয়ের শিক্ষাই যথেষ্ট নয়, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার গুরুত্ব অপরিসীম। আজকের ছাত্রীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। তাই তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।
এছাড়া অনুষ্ঠানে বিএনপি নেতা আওলাদ হোসেন তার সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, মোবাইল নিয়ে পড়ে থাকলে হবে না। বাবা-মা তোমাদের কত কষ্ট করে লেখাপড়া করাচ্ছেন। তোমরা যে যত লেখাপড়া করবে স্কুল ও বাবা মা’র সম্মান বৃদ্ধি পাবে। বিগত দিনে একজন ছাত্রী মাসিক ও পরিক্ষার ফিস দিতে পারে নাই বলে পরিক্ষা দিতে দেয় নাই। সেই শিক্ষার্থীকে লাঞ্ছিত করা হয়েছে। সেই ঘটনায় শিক্ষার্থীরা আন্দোলন করেছিল আমরা এলাকাবাসী এসে সেটা মীমাংসা করি। আপনাদের কোন শিক্ষার্থী পরীক্ষার ফিস যদি না দিতে পারে আমরা এবং এলাকাবাসী রয়েছে আমরা এক -দশ জন নয় ৫০ জন ছাত্রীর ফিস বহন করব। তারপরও কোন শিক্ষার্থী যেন পরীক্ষা থেকে বঞ্চিত না হয়। এইখানে কোন রাজনীতিকে টেনে আনবেন না। স্কুল শিক্ষার মেরুদন্ড। আমাদের ভালো কাজের জন্য ডাকবেন আমরা আসবো।
মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজ-(ভারপ্রাপ্ত) অধ্যক্ষ নুসরাত রেবেকার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার, মোঃ আতিকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সাধারণ সম্পাদক সুজন মাহমুদ, মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজ শিক্ষক আব্দুল বাতেন, ক্রীড়া শিক্ষিকা হাজের আক্তার প্রমুখ। এছাড়া অনুষ্ঠানটি পরিচালনা করেন, বিনদ কুমার দেবনাথ, মেহেদী হাসান, কামরুজ্জামান কামরুল, শহিদুল ইসলাম, হাফেজ ফেরদৌস,শহিদুল্লাহ সাহিন, হাজেরা খাতুন, কামরুন নাহার সাথী, দীল রুবা, কাউছার পারভীনসহ বিভিন্ন শ্রেণীর শিক্ষক ও শিক্ষিকাগণ।