ঢাকা | বঙ্গাব্দ

সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন, ভোট ১২ মে না.গঞ্জে আলোচনায় একঝাঁক নারী নেত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 7, 2026 ইং
একঝাঁক নারী নেত্রী ছবির ক্যাপশন: একঝাঁক নারী নেত্রী
বিশেষ প্রতিবেদক: আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন। সে লক্ষ্যেই এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগাীকাল বুধবার। সোমবার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভাকক্ষে ১১তম কমিশন সভা শেষে এসব কথা বলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ৫০টি। প্রতি ছয়জন সাধারণ সংসদ সদস্যের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন বণ্টন করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে। এর ফলে দলটি সংরক্ষিত নারী আসনে ৩৫টি আসন পাবে। এছাড়া জামায়াতে ইসলামী ১১টি, এনসিপি ১টি, স্বতন্ত্র ১টি এবং বাকি দুটি অন্যান্য দলের মধ্যে ভাগ হবে।

নারায়ণগঞ্জে পাঁচটি সংসদীয় আসন থাকায় মুন্সিগঞ্জ জেলার সঙ্গে আসনটি ভাগ করতে হয়। ফলে বেশিরভাগ সময় মুন্সিগঞ্জ থেকে সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত হয়েছেন। তবে এবার জেলার চারটি আসনে বিএনপির প্রার্থী জয়লাভ করায় সংরক্ষিত আসনটি নারায়ণগঞ্জের সম্ভাবনা রয়েছে।

এদিকে সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। কে হচ্ছেন নারায়ণগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য? এ আলোচনা চায়ের দোকান থেকে শুরু করে হাট-ঘাট বাজার এমনকি বিএনপির রাজনৈতিক ঊচ্চ মহলে পর্যন্ত ছড়িয়ে পড়তে দেখা গেছে। 

বিএনপির নেতাকর্মীরা বলছেন, দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যেই ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করা শুরু করেছেন। যার নজির নারায়ণগঞ্জবাসী ইতোমধ্যেই দেখতে পেরেছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে দুই ত্যাগী নেতাকে তিনি প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন। আশাকরছি, এবারও তার ব্যত্বয় ঘটবে না। ইনশাআল্লাহ্ বিএনপির দুঃসময়ের ত্যাগী নেত্রীরাই সংরক্ষিত আসনে জায়গা করে নেবে।

নারায়ণগঞ্জ থেকে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আলোচনার শীর্ষে রয়েছেন ঐতিহ্যবাহী বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা হাজী জালাল উদ্দিন ওরফে জালাল হাজী পরিবারের সন্তান ও নারায়ণগঞ্জ-৫ আসনের চারবারের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের কন্যা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সামছুন নূর বাঁধন, জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া, মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না, সাধারণ সম্পাদক আয়শা আক্তার দিনা ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা ওরফে বিভা হাসান।

তবে অন্যান্য মনোনয়ন প্রত্যাশীদের চাইতে সাংসদ কালাম কন্যা সামছুন নূর বাঁধন অনেকটাই এগিয়ে রয়েছেন বলে সর্বমহলে আলোচনা রয়েছে। কারণ, তিনি প্রথমত বিএনপির রাজনৈতিক পরিবারের সন্তান, দ্বিতীয়ত বিএনপির চরম দুর্দিনে তিনি বিএনপির সমস্ত নেতাকর্মী ও সমর্থকদের বিনামূল্যে আইনি সহায়তা দিয়েছেন। তাই তার প্রতি বিএনপির নেতাকর্মী এবং বিশেষ করে তরুণ প্রজন্ম ও নারী নেত্রীদের একটি বিশাল আস্থার জায়গা তৈরি হয়েছে। 

তাছাড়া সামছুন নূর বাঁধন নিজেও একজন রাজপথের সক্রিয় কর্মী। বিগত দিনে বিএনপির আন্দোলন সংগ্রামে তার ভূমিকাও কম নয়। বিএনপির সেই টানা হরতাল-অবরোধ থেকে শুরু করে আজ অব্দি তিনি মাঠেই রয়েছেন। কখনো ফ্যাসিস্ট খ্যাত ওই আওয়ামী লীগের সাথে আঁতাঁত করেন নি। বরং রাজপথে বজ্রকন্ঠে তাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। হাসিনা বিরোধী স্লোগানে স্লোগানে রাজপথে কাঁপন ধরিয়েছেন। তাই তার মত একজন সাহসী নেত্রী নারায়ণগঞ্জ থেকে সংরক্ষিত আসনের এমপি হোক এটা সবারই কামনা-এমনটাই মনে করছেন দলীয় নেতাকর্মীরা।

অন্যদিকে বিএনপির বিগত দিনের আন্দোলন সংগ্রামে জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া, মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না ও সাধারণ সম্পাদক আয়শা আক্তার দিনাদের ভূমিকাও কম ছিলো না। তারাও রাজপথে সক্রিয় ছিলেন। তবে সবদিক থেকে অনেকটাই পিছিয়ে রয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা ওরফে বিভা হাসান। তিনি মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান আহমেদের স্ত্রী। বিএনপির রাজনৈতিক অঙ্গণে তার এ পরিচয় ছাড়া আর তেমন কোন পরিচয় নেই। কারণ, বিএনপির গত ষোল ১৭ বছরের আন্দোলন সংগ্রামে তার কোন ভূমিকাই ছিলো না। তাকে কখনো বিএনপির কোনো আন্দোলনে মাঠে দেখা যায়নি। বরং জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক নাসিক মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভীর সাথেই তাকে দেখা যেতো বেশি। তাই মনোনয়ন দৌঁড়ে কতটুকু টিকবেন, এটা সময়ই বলে দিবে।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স