বিশেষ প্রতিনিধি: দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) দুপুরে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন ও বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো: হাছিনুজ্জামান, সদর উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেল উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, কোন সাবজেক্টকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তুমি যদি ভালো করতে যাও, তাহলে তোমার প্রত্যেকটি সাবজেক্টকেই সমানভাবে মূল্যায়ন করতে হবে। এটা হলো জীবনের সবচাইতে বড় শিক্ষা। জীবনে যখনই যখন কিছু ফেইস করবা প্রতিটি ধাপকে সমানভাবে মূল্যায়ন করতে হবে, নাহলে হোঁচ খাবা।
তিনি বলেন, প্রতিটি পরীক্ষা কেন্দ্রে নিয়ম শৃঙ্খলার ব্যাপারে এবার আমরা খুবই কঠোর থাকবো। কোন অসৎ উপায় যদি কেউ অবলম্বন করতে চায়, তাহলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। যেহেতু বাংলাদেশ সরকারের একই রকম নির্দেশনা আছে, আমি শিক্ষার্থীদের অনুরোধ জানাবো কেউ কোন ধরনের বিশৃঙ্খলা বা অসৎ উপায় এসবের সাথে নিজেদের যুক্ত করবে না, নিজের এবং প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করবা না।
এছাড়া তিনি এসএসসি পরীক্ষার পূর্বেই বিদ্যালয়টিতে ৭২টি ব্যাঞ্চ দেওয়ার ঘোষণা দেন।
দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তারের সভাপতিত্বে এবং বিদ্যালয়টির প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আলেয়া বেগমের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেনসহ সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ আপডেট