ঢাকা | বঙ্গাব্দ

খানপুর থেকে ৩৫ পিছ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : May 3, 2026 ইং
৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ছবির ক্যাপশন: ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নারায়ণগঞ্জে মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযানে ৩৫ পিছ ইয়াবা ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।শনিবার (০২ মে)রাত আনুমানিক পৌনে ১০টার দিকে নগরীর খানপুর সরদারপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ জাহাঙ্গীরের ছেলে মোঃ নাহিদ হোসেন, মোঃ আবুল হোসেনের ছেলে মোঃ রাফি, হাসান আহমেদ লেলিনের ছেলে সোয়াদ খান।

পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে এক বিশেষ অভিযানে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন খানপুর সরদার পাড়া সাকিনস্থ জনৈক সাকিল মিয়ার বাড়ীর ভাড়াটিয়া রানার বাসার সামনের ডানপাশের রুমের ভিতর গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি করে তাদের হেফাজত থেকে মোট ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
 গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে নারায়ণগঞ্জ  সদর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স