ঢাকা | বঙ্গাব্দ

বন্দরে ড্রেজার ব্যবসায়ী হত্যার ঘটনায় গ্রেফতার ২

  • নিউজ প্রকাশের তারিখ : May 20, 2026 ইং
গ্রেফতার ২ ছবির ক্যাপশন: গ্রেফতার ২
বন্দরে আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসার বিরোধের জেরে জুয়েল (৪৩) কে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার  ঘটনায় জড়িত সন্দেহে দুই যুবককে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন বন্দর থানার  মদনগঞ্জ শান্তিনগর এলাকার মৃত রফিক মিয়ার ছেলে আশিক (২৪) এবং একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে আকাশ (২৩)।।বুধবার (২০ মে) পুলিশ আটককৃতদের পুলিশ আইনের ৫৪ ধারায়  এদেরকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে গত মঙ্গলবার (১৯মে) রাতে বন্দর থানার শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে  এদেরকে আটক করা হয়।

নিহতের বড় ভাই সোহেল ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় প্রভাব বিস্তার এবং মাদক ব্যবসা সংক্রান্ত অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় মদনগঞ্জের শান্তিনগর এলাকার বাসিন্দা জুয়েলকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। পরে শান্তিনগর শীতলক্ষ্যা নদীর পাড়ে  তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়।

বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, হত্যাকাণ্ডটি এলাকায় প্রভাব বিস্তার ও মাদক সংক্রান্ত বিরোধের কারণে ঘটেছে । ঘটনার পর পরই অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে আশিক ও আকাশ নামের দুই যুবককে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় থানায়  মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িত  অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স