ঢাকা | বঙ্গাব্দ

বন্দর উপজেলা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি শরীফুল ও সাধারণ সম্পাদক শামীম

  • নিউজ প্রকাশের তারিখ : May 23, 2026 ইং
বন্দর উপজেলা প্রেসক্লাব নব নির্বাচিত কমিটি ছবির ক্যাপশন: বন্দর উপজেলা প্রেসক্লাব নব নির্বাচিত কমিটি
‎প্রেস বিজ্ঞপ্তি: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন ‘বন্দর উপজেলা প্রেসক্লাব’-এর ২০২৬-২০২৮ মেয়াদের ১১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

‎শনিবার (২৩ মে) সন্ধ্যায় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা ও অনুমোদন প্রদান করা হয়।

‎নির্বাচন পরিচালনার জন্য গঠিত এডহক কমিটির আহ্বায়ক জি কে রাসেল, সদস্য সচিব শরীফ হাসান চিশতী এবং সদস্য সোহেল ইসলামের যৌথ স্বাক্ষরে এই নতুন কমিটি অনুমোদন করা হয়।
 
‎এর আগে গত ১১ মে পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে এই ৩ সদস্যের এডহক কমিটি গঠন করা হয়েছিল। যথাযথ নির্বাচনী ও সাংগঠনিক প্রক্রিয়া শেষে শনিবার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

‎নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সহ-সভাপতি অজিত দাস, সাধারণ সম্পাদক শামীম ইসলাম, যুগ্ম সম্পাদক হাইউল ইসলাম প্রধান হাবিব, সাংগঠনিক সম্পাদক- মাহাব্বু হোসেন ডালিম, অর্থ সম্পাদক মেহেদী হাসান প্রান্ত, প্রচার সম্পাদক সোহেল ইসলাম, দপ্তর সম্পাদক কামরুল ইসলাম রিমন, কার্যকরি সদস্য শরীফ হাসান চিশতী, সুরুজ হক ও  ইমদাদুল হক মিলন।
  
‎নবনির্বাচিত সভাপতি মোঃ শরীফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক শামীম ইসলাম এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এডহক কমিটিসহ সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তাঁরা অঙ্গীকার করেন যে, আগামী দুই বছর বন্দরের সংবাদকর্মীদের ঐক্য ও মর্যাদা রক্ষায় এবং জনকল্যাণমূলক সাংবাদিকতা প্রসারে এই কমিটি নিরলসভাবে কাজ করে যাবে।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স