ঢাকা | বঙ্গাব্দ

সিটি কর্পোরেশন ভবনের সামনেই জলাবদ্ধতা: দুর্ভোগে নগরবাসী

  • নিউজ প্রকাশের তারিখ : May 25, 2026 ইং
জলাবদ্ধতা ছবির ক্যাপশন: জলাবদ্ধতা
বৃষ্টিতে নাসিক নগর ভবনের সামনের প্রধান সড়কটি এখন হাঁটু পানিতে নিমজ্জিত। আর এই নোংরা পানি মাড়িয়েই যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে।
​সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, কোলে শিশু নিয়ে বোরকা পরিহিত এক নারী অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে জমে থাকা ময়লা পানি পার হচ্ছেন। 

পাশে আরেকটি শিশু তার স্যান্ডেল হাতে নিয়ে খালি পায়ে হাঁটছে। রিকশা, ইজিবাইক কিংবা সাধারণ পথচারী—সবারই অবস্থা নাকাল। পুরুষেরা লুঙ্গি কিংবা প্যান্ট গুটিয়ে, আর নারীরা কাপড় উঁচিয়ে কোনোমতে পার হচ্ছেন এই পথ। অনেকের মাথার ওপর রোদ-বৃষ্টির ছাতা, কিন্তু পায়ের নিচে জমে আছে নাসিকের নিষ্কাশন ব্যবস্থার ব্যর্থতার জলছাপ।

​স্থানীয় পথচারী ও নগরবাসীর প্রশ্ন—যে প্রতিষ্ঠান পুরো নগরীর ড্রেনেজ ব্যবস্থা ও জলাবদ্ধতা নিরসনে কাজ করে, তাদের নিজেদের ঘরের দুয়ারেই যদি এই দশা হয়, তবে পুরো শহরের সাধারণ মানুষের দুর্ভোগের সমাধান কোথায়?

​সচেতন নাগরিকরা বলছেন, দ্রুত এই ড্রেনেজ ব্যবস্থার স্থায়ী সংস্কার না হলে বর্ষার পুরো সময়টায় এই ভোগান্তি আরও চরম আকার ধারণ করবে দৃষ্টি আকর্ষণ করে দ্রুত এই জলাবদ্ধতা নিরসনের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স