ঢাকা | বঙ্গাব্দ

সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে আবুল কাউসার আশার গভীর শোক

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 17, 2026 ইং
আশার গভীর শোক ছবির ক্যাপশন: আশার গভীর শোক
নিউজ নারায়ণগঞ্জের নির্বাহী সম্পাদক তানভীর হোসেনের মায়ের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা।

​বুধবার (১৭ জুন) সংবাদমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

​আবুল কাউসার আশা তার বিবৃতিতে বলেন, মাতৃবিয়োগের এই অপূরণীয় ক্ষতি ও গভীর বেদনা সহ্য করার শক্তি আল্লাহ তাআলা পরিবারটিকে দিন। আমরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি।

​উল্লেখ্য, গত রাত আনুমানিক দেড়টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন সাংবাদিক তানভীর হোসেনের মা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স