ঢাকা | বঙ্গাব্দ

আবুল কাউসার আশার সুস্থতা কামনায় যুবদল নেতা দ্বীন ইসলামের দোয়া অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 18, 2026 ইং
দ্বীন ইসলামের উদ্যোগে ছবির ক্যাপশন: দ্বীন ইসলামের উদ্যোগে
‎বন্দর প্রতিনিধিঃ
‎১৮ জুন বৃহস্পতিবার বাদ মাগরিব বন্দর থানাধীন কলাগাছিয়া ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের জিউধরা এলাকার আল মদিনা জামে মসজিদে যুবদল নেতা দ্বীন ইসলাম প্রধানের উদ্যোগে

নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি'র যুগ্ন আহবায়ক আবুল কাউসার আশার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
‎বন্দর থানা যুবদল নেতা দ্বীন ইসলাম প্রধান স্থানীয় এলাকাবাসীদের নিয়ে আল মদিনা জামে মসজিদে দোয়া আয়োজন করেন।

‎এসম উপস্থিত ছিলেন বাদশা প্রধান,মানিক সহ অত্র এলাকার মুসুল্লিরা উপস্থিত ছিলেন।
‎নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশার রোগ মুক্তি ও সুস্থতা কামনা সহ জিয়াউর রহমান এর রুহের মাগফিরাত কামনা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

প্রধান মন্ত্রী তারেক রহমান এর দীর্ঘ আয়ু সুস্বাস্থ্য কামনায় ও নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আলহাজ্ব আবুল কালাম এর দীর্ঘ আয়ু সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া কামনা করা হয় ও দেশের শান্তি উন্নতি সমৃদ্ধির জন্য এবং সকলের সুস্থতা কামনায় দোয়া করেন জিউধরা আল মদিনা মসজিদের ইমাম।দোয়া  শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা  হয়।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স