ঢাকা | বঙ্গাব্দ

বন্দরে সাংবাদিক ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 19, 2026 ইং
ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত ছবির ক্যাপশন: ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত
বন্দর প্রতিনিধি:
বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি শাহরিয়ার প্রধান ইমনের মাতার প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে| শুক্রবার ১৯ জুন এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে চরঘারমোড়াস্থ নিজ বাসভবনে নানা কর্মসূচীর আয়োজন করা হয়|

কর্মসূচীর মধ্যে ছিল দিনব্যাপী পবিত্র কোরআন খানি, বাদ জুম্মা কাঙ্গালীভোজ ও বিশেষ দোয়া| কর্মসূচীতে দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক ও বন্দর থানা প্রেসক্লাবের আহবায়ক সাব্বির আহমেদ সেন্টু, মোঃ আবুল হোসেন, মোঃ মনির হোসেন, আবু তালেব,শামসুল হক, সেলিম মিয়া,  নুর মোহাম্মদ, জনি আহমেদ, মোশাররফ হোসেন, হৃদয় প্রমূখসহ অন্যান্য ব্যক্তিবর্গ অংশ নেন| মিলাদ পরিচালনা করেন নরপদি প্রধানবাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি ইমাম হোসাইন রেজা ও দোয়া পরিচালনা করেন নরপদী প্রধান বাড়ি মাওলান নূরুল ইসলাম ওলিপুরী|

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স