নিজস্ব প্রতিবেদক:
দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত নারায়ণগঞ্জের বন্দর উপজেলা মৎস্যজীবী দলের নেতা মোহাম্মদ টুটুলের পাশে দাঁড়িয়েছেন মহানগর বিএনপি নেতা জাকির খান।
তার পক্ষ থেকে আহত এই নেতার সুচিকিৎসার জন্য নগদ অর্থসহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (০৬ জুলাই) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন টুটুলকে দেখতে যান জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শাহ্। এ সময় তিনি টুটুলের শারীরিক অবস্থার ও চিকিৎসার খোঁজখবর নেন এবং জাকির খানের পাঠানো অর্থসহায়তা তার হাতে তুলে দেন।
অর্থসহায়তা হস্তান্তর শেষে দেলোয়ার হোসেন শাহ্ সাংবাদিকদের বলেন: "কিছুদিন আগে দুর্বৃত্তদের বর্বরোচিত হামলায় আমাদের সহকর্মী বন্দর উপজেলা মৎস্যজীবী দলের নেতা মোহাম্মদ টুটুল গুরুতর আহত হন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শয্যাশায়ী।
এই খবর পাওয়া মাত্রই আমাদের প্রাণপ্রিয় ও কর্মীবান্ধব নেতা, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং মহানগর বিএনপি নেতা জাকির খান ভাই আমার সাথে যোগাযোগ করেন এবং টুটুলের পাশে থাকার নির্দেশনা দেন। আজ তার পাঠানো চিকিৎসাসাহায্য আমি টুটুলের হাতে তুলে দিলাম।"
দেলোয়ার হোসেন শাহ্ আরও বলেন, "জাকির খান এমন একজন নেতা যিনি সবসময় তৃণমূলের নেতাকর্মীদের খোঁজখবর রাখেন এবং যেকোনো সংকটে পাশে দাঁড়ান।
আর এই গুণটির কারণেই তিনি নারায়ণগঞ্জের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় এক নেতায় পরিণত হয়েছেন।
আমরা সবার কাছে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া চাই, যেন তিনি ভালো থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যেতে পারেন।"
নারায়ণগঞ্জ আপডেট