জনি গোপ,
নারায়ণগঞ্জ আপডেট :
নারায়ণগঞ্জ শহরের দিঘির পাড় এলাকায় অবস্থিত শ্রীশ্রী গৌর-নিতাই জিউর বিগ্রহ মন্দির নতুন নকশায় নির্মাণের ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান। এ ঘোষণার পর মন্দির কমিটি ও স্থানীয় সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।
সোমবার (৭ জুলাই) মন্দিরের সাধারণ সম্পাদক লিটন চন্দ্র পাল তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি জানান। তিনি লেখেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অর্থায়নে শ্রীশ্রী গৌর-নিতাই জিউর বিগ্রহ মন্দির নতুন ডিজাইনে নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রশাসক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান। এ জন্য মন্দির কমিটি ও নারায়ণগঞ্জের সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে প্রশাসকের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
মন্দিরসংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেন, নতুন নকশায় মন্দিরটি নির্মিত হলে এটি ধর্মীয় উপাসনার পাশাপাশি এলাকার ঐতিহ্য ও সৌন্দর্য বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তবে মন্দির নির্মাণকাজ শুরুর সময়সূচি, প্রকল্পের ব্যয় এবং বাস্তবায়ন পরিকল্পনা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানোদ হয়নি।
নারায়ণগঞ্জ আপডেট