জনি গোপ, নারায়নগঞ্জ আপডেটঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম। এই ঐতিহাসিক বিজয়কে কেন্দ্র করে জেলাজুড়ে নেতা-কর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ।
বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন বিএনপি নেতা আবু জাফর আহমেদ বাবুল। গতকাল ১৩ ফেব্রুয়ারি নিজের ফেসবুক হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে তিনি এই বিজয়কে সাধারণ মানুষের বিজয় হিসেবে উল্লেখ করেন।
ফেসবুক বার্তায় যা বললেন বাবুল
আবু জাফর আহমেদ বাবুল তার স্ট্যাটাসে লিখেন:
"আলহামদুলিল্লাহ, দীর্ঘ একটা যাত্রা অতিক্রম এবং অক্লান্ত পরিশ্রমের পর এই বিজয় আমাদেরকে আরো উৎসাহি করে তুলেছে। এই বিজয় কারো একার না, এটা সাধারণ জনতার বিজয়। আমরা সবসময় জনতার কাতারে থেকেই এগিয়ে যাব।"
এক নজরে নির্বাচনী ফলাফল
প্রকাশিত তথ্যানুযায়ী, নারায়ণগঞ্জ-৫ আসনের মোট ১৬৪টি কেন্দ্রের সবকটির ফলাফল পাওয়া গেছে।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বিএনপি প্রার্থী আবুল কালাম তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের এ বি এম সিরাজুল মামুনকে ১৩,৬০৩ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।
দীর্ঘ রাজনৈতিক লড়াই আর মাঠপর্যায়ে নেতা-কর্মীদের সক্রিয় অংশগ্রহণের ফলে এই বিজয় অর্জিত হয়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। এখন বিজয়ী প্রার্থীর হাত ধরে নারায়ণগঞ্জের এই আসনে নতুন উন্নয়ন ও জনবান্ধব রাজনীতির প্রত্যাশা করছেন সাধারণ ভোটাররা।