নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফায় স্বাস্থ্যসেবাকে গুরুত্ব দিয়েছেন। নারায়ণগঞ্জে দুইটি দাবি রয়েছেন, মেডিকেল কলেজ ও ক্যাম্পেইন করবো।
শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করার চেস্টা থাকবে। শহর-বন্দরে তিনটি হাসপাতাল আমার নির্বাচনী এলাকায়। যেখানে সাধারণ স্বাস্থ্য সেবা অসন্তুষ্ট রয়েছেন আগত মানুষ। জনগণ যতক্ষণ ভালো থাকবে আমি ততক্ষণ ভালো থাকবো। কোথায় কোন সমস্যা না গিয়ে মানুষদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। স্বাস্থ্যসেবা হল এমন একটা পেশা, যেটাই পিছু হাটা যাবে না।
খালেদা জিয়ার অসমাপ্ত কাজগুলো তারেক রহমানের মাধ্যমে সমাপ্ত করতে চাই। তাই প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে গিয়ে সকলের সহযোগিতা প্রয়োজন। ড্যাব নিজস্ব কার্যালয়ের জন্য সকল ব্যবস্থা করতে চাই।
২ মার্চ সোমবার ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব নারায়ণগঞ্জ জেলা শাখা আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।