ঢাকা | বঙ্গাব্দ

অসুস্থ বিএনপি নেতা স্বপনকে দেখতে ঢাকায় ছুটে গেলেন আশা, পাশে থাকার দৃঢ় আশ্বাস

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 14, 2026 ইং
আবুল কাউসার আশা ছবির ক্যাপশন: আবুল কাউসার আশা
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক শিশু বিষয়ক সম্পাদক ও বন্দর থানা বিএনপি নেতা মেজবাহ উদ্দিন স্বপনকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা।

গত ১১ অক্টোবর এশার নামাজ শেষে বন্দর দড়িসোনাকান্দাস্থ নিজ বাড়িতে ফেরার পথে হঠাৎ ব্রেন স্ট্রোক করেন মেজবাহ উদ্দিন স্বপন। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি রাজধানীর পদ্মা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় তাকে দেখতে ঢাকা পদ্মা হাসপাতালে যান আবুল কাউসার আশা। এ সময় তিনি অসুস্থ নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান।

হাসপাতালে মেজবাহ উদ্দিন স্বপনকে সান্ত্বনা দিয়ে আবুল কাউসার আশা বলেন, “চিকিৎসা সেবাসহ যেকোনো প্রয়োজনে আমার বাবা, এমপি আলহাজ্ব আবুল কালাম সাহেব আপনাদের পাশে অতীতেও ছিলেন, আজও আছেন এবং ভবিষ্যতেও পাশে থাকবেন।”

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ, আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন, নাসিক ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদ, ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হান্নান সরকার, ২২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুলতান আহমেদ ও মহানগর বিএনপি নেতা সুজন মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দলীয় নেতার এই বিপদের দিনে নেতৃবৃন্দের এমন মানবিক ও পাশে দাঁড়ানোর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স