ঢাকা | বঙ্গাব্দ

আমলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে হোলি উৎসব: সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য এক দৃষ্টান্ত

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 3, 2026 ইং
আমলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে হোলি উৎসব ছবির ক্যাপশন: আমলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে হোলি উৎসব
নারায়ণগঞ্জের আমলাপাড়া ১৩ নং ওয়ার্ডে বরাবরের মতোই উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে রঙের উৎসব 'হোলি'। আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে এ আয়োজনে ফুটে উঠেছে অসাম্প্রদায়িক বাংলাদেশের এক চিরায়ত সৌন্দর্য।

​উৎসবের মূল বার্তায় উঠে আসে—রঙের এই আয়োজন কেবল আনন্দের নয়, বরং ভালোবাসা, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক অনন্য মেলবন্ধন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের বহুমাত্রিক সংস্কৃতির সৌন্দর্যই হলো সব ধর্ম ও সম্প্রদায়ের মিলেমিশে পথচলা। আমাদের আসল শক্তি আমাদের ঐক্যে। "ধর্ম যার যার, উৎসব সবার"—এই চেতনাকে ধারণ করে একে অপরের আনন্দে শরিক হওয়া এবং দুঃখে পাশে দাঁড়ানোর মাধ্যমেই সমাজে সৌহার্দ্য প্রতিষ্ঠিত হবে।

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী আরিফুল ইসলাম ঝুমন এবং আমলাপাড়া পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ। আমলাপাড়া ১৩ নং ওয়ার্ডকে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ হিসেবে উল্লেখ করে আরিফুল ইসলাম জুম্মন উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন, ​"আমরা এখানে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই দীর্ঘকাল ধরে পরম শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে বসবাস করছি। হোলির এই রঙিন উৎসব আমাদের মনে করিয়ে দেয়—ভালোবাসার রঙই পৃথিবীর সবচেয়ে বড় রঙ। আসুন, আমরা সবাই মিলে ভ্রাতৃত্ব, মানবতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধকে আরও সুদৃঢ় করি।"

​উৎসবের শেষে তিনি আমলাপাড়া ১৩ নং ওয়ার্ডকে সম্প্রীতির এক অনন্য মডেল হিসেবে গড়ে তোলার আহ্বান জানান এবং উপস্থিত সকলকে হোলির শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান। আবির আর রঙের খেলায় মেতে ওঠা এই আয়োজনটি উপস্থিত সকলের মনে এক অনাবিল প্রশান্তি আর ভ্রাতৃত্বের ছাপ রেখে যায়।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স