বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
এই সম্মানজনক দায়িত্ব পাওয়ায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আরিফ হোসেন।
সোমবার (১৬ মার্চ) দুপুরে জেলা পরিষদের কার্যালয়ে উপস্থিত হয়ে নবনিযুক্ত প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি এবং ফুলেল শুভেচ্ছা জানান।
সাক্ষাৎকালে মোঃ আরিফ হোসেন আশাবাদ ব্যক্ত করে বলেন, অধ্যাপক মামুন মাহমুদ সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে তাঁর ওপর অর্পিত দায়িত্ব সফলভাবে পালন করবেন। তাঁর সুদৃঢ় ও দূরদর্শী নেতৃত্বে জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল হবে এবং নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন।
এদিকে, সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর থেকেই অধ্যাপক মামুন মাহমুদকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আসছেন।