ঢাকা | বঙ্গাব্দ

ঈদুল ফিতর উপলক্ষে মহানগর তারেক জিয়া পরিষদের উদ্যোগে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 17, 2026 ইং
তারেক জিয়া পরিষদের ছবির ক্যাপশন: তারেক জিয়া পরিষদের
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর তারেক জিয়া পরিষদের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে কাপড় ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) ৪ নং ডি আই টি বিএনপির কার্যালয়ে এ বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সংগ্রামী সদস্য সচিব এড.আবু আল ইউসুফ খান টিপু।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর তারেক জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ও সাবেক মহানগর যুবদলের সহ-সভাপতি হাজী রাশেদ আহমেদ টিটু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ট্রাক স্ট্যান্ডের সেক্রেটারি ও সদর থানা যুবদল নেতা সাব্বির আহমেদ শহীদ,এ সময় আরও উপস্থিত ছিলেন তারেক জিয়া পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি আনোয়ার হোসেন, যুবদল নেতা মোল্লা রবিন, মোল্লা বাপ্পী, হান্নান মিয়া, মোঃ আকরাম, কাজী আরমান, মোহাম্মদ মামুন, মোঃ সোহেল, মোহাম্মদ রবু সহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এমন উদ্যোগ অব্যাহত থাকবে এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স