প্রেস বিজ্ঞপ্তিঃ পবিত্র মাহে রমজান শেষে আনন্দের বার্তা নিয়ে আগত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম দেশ ও বিদেশে অবস্থানরত সকল শ্রেণি-পেশার মানুষসহ তাঁর সংসদীয় আসনের সকল ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান মাস রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই মাসে সিয়াম সাধনার মাধ্যমে মানুষ আত্মশুদ্ধি অর্জন করে। ঈদুল ফিতর সেই ত্যাগ ও সংযমের পরম আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে আসে।
তিনি মহান আল্লাহর দরবারে সকলের রোজা ও ইবাদত কবুল হওয়ার কামনা করে বলেন, ঈদের এই পবিত্র আনন্দ সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। তিনি সকলকে হিংসা-বিদ্বেষ পরিহার করে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর সমাজ ও দেশ গড়ে তোলার আহ্বান জানান।
এড, আবুল কালাম আরও বলেন, সবাই যেন সুস্থ ও নিরাপদে পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন এটাই তাঁর প্রত্যাশা।
শেষে তিনি সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।”