বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ বন্দর উপজেলার ঘারমোড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন আর নেই। ইন্নালিল্লাহে----রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর।
জানা যায়, ঈদের দিন সকালে হুইলচেয়ারে করে তিনি চূনাভূড়া বড়বাড়ি জামে মসজিদ ঈদগা মাঠে জামাতে অংশ নেন। নামাজ শেষে বাড়িতে ফিরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে দুপুর ১টায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ আছর মরহুমার নামাজের জানাজা চুনাভূড়া বড়বাড়ি জামে মসজিদ ঈদগা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
এর আগে বিকেলে প্রশাসনের পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
এ সময় জানাজায় স্থানীয় মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ,বীরমুক্তিযোদ্ধা জসিম উদ্দিন তোতা,বীরমুক্তিযোদ্ধা আউয়ুব আলী,বীরমুক্তিযোদ্ধা মো: হোসেন,বীরমুক্তিযোদ্ধা নুরুল আমিন,বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেনসহ আত্মীয়-স্বজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।